২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অভিযানে গ্রেপ্তার ২০

অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 12:03 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

অবরোধ ও হরতালে নাশকতা রোধে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, পটিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এবং পাঁচজন বিএনপি কর্মী।

এদিকে নগরীর পাহাড়তলী এলাকা থেকে বিএনপি- জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওই থানার ওসি আজিজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে জড়িত বলেও দাবি ওসির।