২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিরার প্যাকেটে বোমা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জিরার প্যাকেট থেকে আটটি হাত বোমা উদ্ধার করেছে বিজিবি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার দুপুরে উপজেলার শ্রীপুর ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস থেকে এ হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।

বিজিজি-৫ ব্যাটালিয়নের শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রশিদ জানান, সীমান্ত এলাকা জাফলং দিয়ে বোমার চালান সিলেটে প্রবেশ করছে খবরে শ্রীপুর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসায় বিজিবি।

এ সময় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটমুখী যাত্রীবাহী ওই মাইক্রোবাস তল্লাশি করে পেছনের সিটের নিচে একটি কাপড়ের ব্যাগে তিনটি ভারতীয় জিরার প্যাকেটে আটটি হাতবোমা পাওয়া যায়।

জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, হাতবোমাগুলো দেখে মনে হচ্ছে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এগুলো আনা হয়েছে। কে বা কারা এগুলো নিয়ে এসেছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।