২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নাশকতায় গ্রেপ্তার ২৩

রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 10:42 AM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায়  অভিযান  চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।

বিএনপির ডাকা হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সর্ম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।

এদের মধ্যে ১০ জন জামায়াত-শিবিরের এবং ১৩ জন বিএনপির নেতাকর্মী বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় আগুনে পুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার,  পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।