২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৩

বিএনপি জোটের অবরোধের মধ্যে বগুড়ার শাহজাহানপুরের ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালকসহ তিনজন দগ্ধ হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রুবিরহাট এলাকায় এ ঘটনায় দগ্ধদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, খালি ট্রাকটি নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। রুবিরহাট এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।

তাদের সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ছয় জন এবং শনিবার ভোরে বরিশালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় তিনজনের মৃত্যু হয়েছে।

এক মাসের বেশি সময় ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে যানবাহনে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।