বিস্ফোরকসহ যুবদল নেতা গ্রেপ্তার
বিএনপি জোটের অবরোধে বোমাবাজির মধ্যে রাজধানীতে বিস্ফোরকসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মালিবাগের একটি হোটেল থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল চন্দ্র শীল ভুলু ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইব্রাহিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিকল্পনা ছিল নাশকতা চালানোর।”
