২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আসামির লাশ উদ্ধার

চট্টগ্রাম কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকায় শিম ক্ষেত থেকে হত্যা মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 12:29 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মো. ফরিদের (২৭) লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদ খোয়াজ নগর এলাকার মৃত জহুর আহমদের ছেলে।

কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদ নিজেও একটি হত্যা মামলার আসামি। কয়েক মাস আগে সে জামিনে মুক্তি পায়। এরপর স্থানীয়ে বেলালি গার্মেন্টেসে চাকরি করত।

“শিম ক্ষেতের ভেতর থেকে ফরিদের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। সম্ভবত রাতেই তাকে খুন করা হয়েছে।”

ফরিদের লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।