২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসির ফ্ল্যাট থেকে ৭ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের মাসদাইরে এক পুলিশ কর্মকর্তার ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 11:05 AM

Updated : 22 Aug 2022, 11:39 AM

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, শুক্রবার দুপুর থেকে রাতের কোনো সময়ে মাসদাইর পাবনাপট্টিতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব হোসেনের ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটে।

১৭২/৩ নম্বর হোল্ডিংয়ের সৈয়দ আহমেদ আলীর বাড়ির চতুর্থ তলার ওই ফ্ল্যাটে তখন কেউ ঝিল না বলে জানিয়েছেন ওসি।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান বলেন, শুক্রবার দুপুরে ফ্ল্যাটে তালা দিয়ে ওসি মাহবুব হোসেন স্বপরিবারে বন্দর উপজেলায় শ্বশুরবাড়িতে যান।

“রাতে ফিরে তিনি ফ্ল্যাটের দরজার তালা ভাঙ্গা দেখতে পান। ঘরে ঢুকে স্টিলের আলমারি, ওয়ার্ডরোব ও সিন্দুকও ভাঙ্গা পান।”

বাসা থেকে নগদ ৯০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ সাত লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে ওসি মাহবুব হোসেন জানিয়েছেন, বলেন আসাদুজ্জামান।

ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।