বোনের বাড়ি যেতে আটক বিএসএফের হাতে
লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের ওপার থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার ভারতের কুচবিহারে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় দিপু রায় বিএসএফের হাতে ধরা পড়েন বলে জানান দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মমতাজ উদ্দিন।
আটক দিপু নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সুবেন বর্মনের ছেলে।
হাবিলদার মমতাজ উদ্দিন জানান, সকাল ৭টার দিকে ওই সীমান্ত পার হয়ে ভারতের কুচবিহারে বোনের বাড়ি যাচ্ছিলেন দিপু। এ সময় অবৈধ অনুপবেশের অভিযোগে বিএসএফ তাকে আটক করে।
তাকে ফেরত আনার ব্যাপারে সকাল ১০টার দিকে ৯২৪ মেইন পিলারের জিরো পয়েন্টে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে।
হাবিলদার মমতাজ আরও বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দিপুকে ফেরতের বিষয়ে বিএসএফ আশ্বাস দিয়েছে।”
