না’গঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে বিস্ফোরণ
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের একটি ভবনের শৌচাগারে হাতবোমা বিস্ফোরণ ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে হাজী জালাল ম্যানশনের নিচতলায় এ ঘটনা ঘটে।
এতে শৌচাগারের ভেনটিলেটরের কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ভবনটি ও এর আশপাশের ভবনে নারয়ণগঞ্জের আইনজীবীদের চেম্বার রয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, আতঙ্ক সৃষ্টি করার জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ শৌচাগারের পেছন থেকে একটি মানিব্যাগ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
