২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ডলারসহ গ্রেপ্তার ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপুল পরিমান ডলারসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার সন্ধ্যায় উপজেলার কালনা ফেরীঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

এরা হলেন- রাজবাড়ীর সনদিয়া গ্রামের সম্রাট মণ্ডল (২২), ধোপড়াপাড়া গ্রামের জাহিদ মণ্ডল (২৩) ও জহির মণ্ডল (২৩)।

ওসি জানান, নড়াইল থেকে ঢাকা যাওয়ার পথে ফেরীঘাট এলাকায় ওই তিন যুবককে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ৫৪ হাজার ৯০০ ডলার এবং কানাডার ২০ হাজার ডলার পাওয়া যায়।

এই বিদেশি মুদ্রা সঙ্গে রাখার বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি বলে জানান ওসি।

তিন জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।