২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অটোরিকশা আগুন, গ্রেপ্তার ২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বুধবার সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

এ ঘটনায় মামলার পর জামায়ত নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাকিলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহের (৫৫) ও বাকিলা বাজারের দোকানী আবদুল হানিফ (২৮)।

অটোরিকশার যাত্রী দুরন্ত আরিফ বলেন, ভোর সাড়ে ৫টায় বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চাঁদপুরগামী অটোরিকশায় দুই যুবক আগুন ধরিয়ে দেয়।

তারা সড়কের পাশের স মিল থেকে গাছের গুঁড়ি এনে সড়ক অবরোধ করে এবং পরে অটোরিকশাটি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে। এ মামলায়  দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।