বরগুনার পাথরঘাটায় ৩৮টি হরিণের চামড়া উদ্ধার
বরগুনার পাথরঘাটায় ৩৮টি হরিণের চামড়া উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রাম থেকে এ চামড়াগুলো উদ্ধার করা হয়। এ সময় দুই জনকে আটকও করা হয়েছে।
আটককৃতরা হলেন, ওই এলাকার শাহিন পিরোজপুর জেলার উজ্জ্বল।
র্যাব-৮ এর ক্যা¤প অধিনায়ক এএসপি আসাদুজ্জামান জানান, হরিণের চামড়া বিক্রির উদ্দেশ্যে কালমেঘা থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে-এমন খবর পেয়ে মধ্য কালমেঘা গ্রামের সোনালী মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ওৎ পেতে থাকে র্যাব।
হরিণের চামড়া নিয়ে যাওয়ার সময় ওই স্থানে র্যাবের উপস্থিতি টের পেয়ে শাহিন ও উজ্জ্বল দৌড়ে পালানোর সময় র্যাব তাদের আটক করে।
মঙ্গলবার রাতে বাগেরহাটের শরণখোলা থেকেও হরিণের চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
