২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে ব্যাগের ভেতরে নবজাতকের লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মুলাইদ গ্রামের প্যরাডাইজ স্পিনিং মিলের পাশে জমিতে লাশটি পাওয়া যায় বলে জানান শ্রীপুর মডেল থানার ওসি মহসিন উল কাদির।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।

স্থানীয় মো. মাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালের দিকে অজ্ঞাত পরিচয় দুই নারীকে ওই এলাকায় ব্যাগ হাতে দেখা গিয়েছিল।

পরে পথচারীরা সেখানে ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বলে জানান মাফি।