২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএল কলেজে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার সরকারি বিএল কলেজের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 01:18 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার রাত ১১টার দিকে কলেজের ডা. জোহা হলের একটি কক্ষ থেকে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এসকে আবু সাঈদের লাশ উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহত সাঈদের বাড়ি পাইকগাছায়। তিনি ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম।

ওসি শফিকুল জানান, সাঈদের লাশ তার কক্ষের ছাদের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পেয়েছেন তারা।

“সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য সাঈদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।