২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রূপনগরে যুবকের লাশ

রাজধানীর রূপনগরে রুস্তমপুর বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 08:55 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

নিহতের বয়স আনুমানিক ত্রিশ বছর। তার পরনে ফুলহাতা লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট ছিল।

রূপনগর থানার এসআই মো. তৌহিদুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে বেড়িবাঁধের পূর্ব পাশে ওই যুবকের লাশ পাওয়া যায়।

“তার বুকের বাঁ দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরি মেরে হত্যার পর লাশ বেড়িবাঁধে ফেলে যাওয়া হয়েছে বলে মনে হয়েছে।”

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।