২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয় পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা, লাও প্রজাতন্ত্র এবং পোল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 06:56 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

মঙ্গলবার বিকালে আর্জেন্টিনার রাউল ইগনাসিয়ো গেস্তাভিনো, লাও প্রজাতন্ত্রের সৌথাম সাকোননিনহম, পোল্যান্ডের টমাজ লুকাসঝুক বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে, নতুর রাষ্ট্রদূতরা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি এবং পর্যটন খাতসহ দ্বি-পাক্ষিক বিষয়ে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।”

রাষ্ট্রপতি এসময় নতুন রাষ্ট্রদূতদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে তাদের দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও রাষ্ট্রপতিকে জানিয়েছেন।

রাষ্ট্রপতির কার্যালয়র সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপন্থিত ছিলেন।

নতুন রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে ‘গার্ড অব অনার’ দেয়।