২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে গুলি করে কিশোরকে হত্যা

কক্সবাজারের টেকনাফে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:14 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

নিহত বোরহান উদ্দিন (১৭) উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের আলীখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া সার্কেলের সহকারী (এএসপি) পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার।

তিনি বলেন, ইয়াবা ব্যবসার বিরোধের জেরে বোরহান উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, নিহতের পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জের ধরে বোরহানকে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা জামাল উদ্দিনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানান এএসপি জসিম।