রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে ৩ ‘ডাকাত’ গুলিবিদ্ধ
রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছে।
এর হলেন- শাকিল, পেয়ার ও শহীদুল। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে মীর মোহাম্মদ ও রুবেল নামে আরো দুইজনকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, আফতাবনগরে একদল ডাকাতের ‘সংগঠিত হওয়ার খবর পেয়ে’ মঙ্গলবার বেলা ১টার দিকে বাড্ডা থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
“এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে তিন ডাকাতের পায়ে গুলি লাগে।”
আহতদের পুরো পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি এম এ জলিল।
