২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পেট্রোল বোমায় কভার্ড ভ্যান খাদে, আহত ১

বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পেট্রোল বোমায় কভার্ড ভ্যান উল্টে চালকের সহকারী আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 12:17 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

সোমবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি জাকির রাব্বানী জানান।

আহত মো. মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভ্যানের চালক আব্দুল হাকিম জানান, সোমবার বিকেলে ঢাকা থেকে গাড়ি নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। কোদালিয়া পার হওয়ার সময় দুর্বৃত্তরা তার ভ্যানের দিকে পেট্রোল বোমা ছোড়ে।

পাশের জানালার কাচ ভেঙে পেট্রোল বোমাটি ভেতরে ঢুকে গেলে ট্রাকে আগুন ধরে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কভার্ড ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় চালক হাকিম দ্রুত নেমে গেলেও তার সহকারী মামুন আহত হন।

এ ঘটনায় পুলিশ বাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে পাকুন্দিয়ার ওসি জানান।