রাজধানীর মালিবাগে বাসে আগুন
রাজধানীর মালিবাগে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবদুল্লাহপুর থেকে মাওয়াগামী ‘প্রচেষ্টা পরিবহনের’ বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দারিত্বরত কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরোধের ঘোষণা দেওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
সর্বশেষ ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে অবরোধকারীদের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।
