সিলেটে দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত
সিলেটের গোয়াইনঘাটে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে দাদি ও নাতনি নিহত হয়েছেন, আহত হন একজন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, সোমবার বিকালে বঙ্গবীর হাদার পার সড়কের পীরের বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার উত্তরখলা মাধব গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সেলিনা বেগম (৪০) ও তার নাতনি আব্দুল মান্ননের মেয়ে মাছুমা বেগম (৮)।
আহত রহিম উদ্দিনকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, সিলেট থেকে গোয়াইনঘাটগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাক্টররের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রীর মৃত্যু হয় বলে জানান ওসি।
