২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা বন্ধের দাবি এসএসসি পরীক্ষার্থীদের 

পরীক্ষায় হরতাল-অবরোধসহ সব ধরনের সহিংসতা বন্ধের দাবি জানিয়ে মাগুরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এসএসসি পরীক্ষার্থীরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 06:43 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

সোমবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি মিছিল বের করেন। 

প্রত্যক্সদর্শীরা জানান, দুপুরে মিছিলকারীরা শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের মধ্য থেকে সাদ, রাতুল, শিলন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ দিয়ে পেট্রাল বোমা, হাতবোমা হামলাসহ যাবতীয় রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

মিছিল, সমাবেশ, মানববন্ধনে এসএসসি পরীক্ষার্থী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।