২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

বরিশালের উজিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 02:19 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

নিহত সেলিম হাওলাদার (৩৫) উজিরপুর উপজেলার পূর্ব ধানস্বর গ্রামের বাসিন্দা।

উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, সোমবার সকালে উপজেলার জয়শ্রী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি নূরুল বলেন, বাইসাইকেল করে কাজে যাচ্ছিলেন সেলিম। জয়শ্রী এলাকায় মহাসড়কের পাশ ধরে চলা সেলিমের বাইসাইকেলকে একটি মালবাহী পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা নূরুল।