২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

অবরোধ ও হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের সাত উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 01:21 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান জানান, আগের রাত থেকে সোমবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের ছয়জন, জামায়াতে ইসলামীর ছয়জন ও বিএনপির ছয় নেতাকর্মী রয়েছে।

সবাই বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশের বিশষ শাখার এই কর্মকর্তা।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধ ও কয়েক দফার হরতালে বিক্ষিপ্তভাবে গাড়ি পোড়ানো এবং পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই।

এই ধরনের নাশকতায় এই পর্যন্ত প্রায় ৪০ জন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আছেন প্রায় অর্ধশত।