চট্টগ্রামে আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা
অবৈধভাবে পাহাড় কাটায় চট্টগ্রামেরএকটি আবাসন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর ঢাকার কার্যালয়ে শুনানি শেষে এপিক প্রপার্টিজকে এ জরিমানা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর নগরীর খুলশী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায় এপিক প্রপার্টিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশে ক্ষতিসাধন করায় চার লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে শুনানিতে এপিক প্রপার্টিজ লিমিটেডের প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
