২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নির্মাণাধীন ভবনে মিলল অস্ত্র-গুলি

ফেনীর সোনাগাজীর একটি নির্মাণাধীন ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 11:34 AM

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোনাগাজী মডেল থানার ওসি নবীন হোসেন জানান, বুধবার দুপুরে পৌরসভার তুলাতলী গ্রামের নির্মাণাধীন ওই বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি বিদেশি পিস্তল, একটি এলজি বন্দুক, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং চার রাউন্ড কার্তুজ।

পুলিশ কর্মকর্তা নবীন বলেন, গোপনে খবর পেয়ে তুলাতলী গ্রামের উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে প্রবাসী এক ব্যক্তির নির্মাণাধীন দোতলা ঘরের নিচতলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্রগুলো কারা ওই স্থানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফেনীর এএসপি (সার্কেল) সামছুল আলম সরকার।