২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নাশকতা ঠেকাতে গ্রেপ্তার ১১

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 11:49 AM

Updated : 22 Aug 2022, 11:33 AM

অবরোধে নাশকতা রোধে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান।

গ্রেপ্তাররা বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে জড়িত বলে দাবি করে পুলিশ কর্মকর্তা নাইমুল জানান, গ্রেপ্তারদের মধ্যে ছয় জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এবং পাঁচ জন বিএনপির সঙ্গে জড়িত।