২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ঢাকাগামী লঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ

বিএনপিসহ বিরোধী জোটের অবরোধের মধ্যে ঝালকাঠীতে লঞ্চ এমভি বাঙালিতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

পেট্রোল বোমা লঞ্চের ছাদে পড়ে আটটি এসি পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

ঝালকাঠী সদর থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে লঞ্চটি সদর উপজেলার গাবখান সেতুর নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা সেতুর উপর থেকে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।

সকাল ৯টার দিকে লঞ্চটি যাত্রী নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।