২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অবরোধকারীদের ঢিলে ট্রাক চালক আহত

কিশোরগঞ্জ সদর উপজেলায় অবরোধকারীদের ঢিলের আঘাতে এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

আহত আব্দুর রাজ্জাককে (২৯) কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কালটিয়া এলাকায় এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার ফজলে রাব্বি জানিয়েছেন।

চালকের ভাই শামীম বলেন, রাতে মাল বোঝাই ট্রাক নিয়ে পাকুন্দিয়া যাচ্ছিলেন রাজ্জাক। পথে কালটিয়া এলাকায় অবরোধকারীরা ট্রাকে ঢিল নিক্ষেপ করলে সামনের কাচ ভেঙে যায় এবং রাজ্জাক মাথায় আঘাত পান।