২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে ‘কটূক্তি’, তরুণী গ্রেপ্তার

ফেইসবুকে অন্যের নামে আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 12:11 AM

Updated : 22 Aug 2022, 11:32 AM

রমনা থানার উপপরিদর্শক এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত সানজিদা আক্তার (২১) ধানমণ্ডির হারুন আই হাসপাতালের কর্মচারী।

শুক্রবার সন্ধ্যায় ওই হাসপাতাল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এমদাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইদ ইবনে মাসুদ নামে এক ব্যক্তির করা মামলায় সানজিদাকে গ্রেপ্তার করা হয়েছে। গোফরান নামে তার এক আত্মীয়কেও খোঁজা হচ্ছে।

এজাহারের উদ্বৃতি দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সাইদ ইবনে মাসুদ নামে একটি ভূয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে প্রধানমন্ত্রী এবং তার ছেলের নামে বিভিন্ন ধরণের কটুক্তিমূলক বক্তব্য আপলোড করা হতো।

“বিষয়টি মাসুদের নজরে এলে সান্দেহজনক সানজিদা এবং গোফরানের নাম উল্লেখ করে তিনি মামলা করেন। মামলার তদন্তকালে সনাক্ত হয় যে, কাজটি ধানমণ্ডি এলাকা থেকে করা হচ্ছে।”

এমদাদুল জানান, সানজিদা কতটুকু জড়িত তা আরো তদন্ত করে দেখা হবে। তাছাড়া গোফরানকে পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

তিনি জানান, একসময় গোফরানের সঙ্গে মাসুদের ব্যবসায়িক সম্পর্ক ছিল।