হাসপাতালে ছোট ভাইয়ের পাশে রাষ্ট্রপতি
হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই অধ্যক্ষ মো. আবদুল হককে দেখে এলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
কিশোরগঞ্জের একটি কলেজের অধ্যক্ষ আবদুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি হন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি বিকালে হাসপাতালে যান এবং তার ছোট ভাইয়ের চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় আবদুল হামিদ তার শয্যাপাশে কিছু সময় কাটান বলেও প্রেস সচিব জানান।
