ফেনীতে দুটি গাড়িতে আগুন
বিএনপির ডাকা অবরোধের ১৮তম দিনে ফেনীতে একটি কর্ভাডভ্যান ও সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে শহরে সিএনজি চালিত অটোরিকশায় ও মহাসড়কের রামপুরে কার্ভাডভ্যানে দেওয়া আগুন দমকলকর্মীরা দ্রুত নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কস্থ পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় এবং ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরে চট্টগ্রামগামী একটি কর্ভাডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ সময় চালক ও সহকারীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তিনি।
