চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুইটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে উপজেলার কর্ণখালি এলাকা থেকে গ্রেপ্তার সাদিকুল ইসলাম (৩০) খাসেরহাট গ্রামের কয়েস উদ্দীনের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, অস্ত্র বিক্রির জন্য শিবগঞ্জ শহরে যাওয়ার পথে সাদিকুলকে দুপুর ২টার দিকে আটক করা হয়।
এ সময় তার ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান ।
