২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 04:06 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন কামাল হোসেন (২৫) ও আবদুর রহমান (১৮)।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, সকালে নাইট্যং পাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিয়ারের চালান পাচার হওয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ।

ওই সময় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমানের ছেলে কামাল হোসেনকে আটক করা হয়।

একই সময় পুলিশের আরেকটি দল একই এলকায় অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ৩৫০ ক্যান বিয়ারসহ আবদুর কাদের এর ছেলে আবদুর রহমানকে আটক করে।

এ দুই ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।.