২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় কভার্ড ভ্যানে ২১টি এয়ার রাইফেল

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা দামুড়হুদা উপজেলায় গভীর রাতে একটি কভার্ড ভ্যান থেকে ২১টি ‘এয়ার রাইফেল’ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 11:37 AM

Updated : 25 Apr 2022, 12:55 PM

বৃহস্পতিবার রাত ২টার দিকে পুলিশের একটি টহলদল ভ্যানটি তাড়া করে জয়রামপুর এলাকায় অস্ত্রগুলো উদ্ধার করে বলে দামুড়হুদা মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

ওসির ধারণা, ভারতের তৈরি অস্ত্রগুলো ‘নাশকতামূলক কর্মকাণ্ডে’ ব্যবহারের জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাতে দর্শনা থেকে চুয়াডাঙ্গাগামী একটি কভার্ড ভ্যানকে টহল পুলিশ থামার ইংগিত দেয়।

কিন্তু ভ্যান চালক না থামিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ ধাওয়া করলে কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে কাদায় আটকে যায়।

সেখানে পুলিশ পৌঁছানোর আগেই ভ্যানের লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ ওই ভ্যান থেকে ২১টি এয়ার রাইফেল উদ্ধার করে বলে জানান ওসি।