২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকের সহকারীর মৃত্যু

বাগেরহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 11:04 AM

Updated : 25 Apr 2022, 12:55 PM

শুক্রবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল (২৫) খুলনার রূপসা উপজেলার পাঁচালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। ট্রাকের চালক দুলালও গুরুতর আহত হয়েছেন।

বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, মংলা থেকে সিমেন্ট নিয়ে ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে সামনে চাকা ফেটে গেছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তার বাহন রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। চালক দুলালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।