২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গৃহবধূ অগ্নিদগ্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:08 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার দুপুরে শেখপুরা গ্রামে দগ্ধ হোসনেয়ারা বেগম (১৯) ওই গ্রামের মো. হাবিবের স্ত্রী।

তাকে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. গণপতি বিশ্বাস শুভ।

তিনি বলেন, আগুনে ওই গৃহবধূর মুখমণ্ডল, হাত ও শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এখানে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা  না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওই গৃহবধূর স্বামী মো. হাবিবেব দাবি, গ্যাসলাইটের বিস্ফোরণে তার স্ত্রীর শরীর ঝলসে গেছে।

ভাঙ্গা থানা ওসি নাজমুল ইসলাম জানান, ঘটনার পরপরই পরিবারের লোকজন রোগীর সঙ্গে ঢাকায় থাকায় বিষয়টি তদন্তের জন্য একটু সময় লাগবে।