২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নাশকতায় সন্দেহভাজন ১৯ জন গ্রেপ্তার

অবরোধে নাশকতা রোধে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারি, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এবং আট জন বিএনপিকর্মী বলে দাবি করেন তিনি।

অবরোধে নাশকতা রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা নাইমুল।