২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

রাজশাহী শহরে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাসেদ (৩৭) পেশায় দিনমজুর ছিলেন। কাজের সন্ধ্যানে রাজশাহী এসেছিলেন তিনি। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার বেনিপুর গ্রামে।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসেদ বাইসাইকেল করে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাজলা এলাকায় মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।