জামালপুরে হাতবোমা উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকা থেকে হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের সদরের হাসপাতাল খেয়াঘাটে দুটি হাতবোমা পাওয়া যায়।
মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, পরিত্যক্ত অবস্থায় তাজা হাতবোমা দুটি উদ্ধার করা হয়েছে।
কেউ নাশকতা সৃষ্টির জন্য হাতবোমা দুটি সেখানে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
