২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অটোরিকশা চালক খুন

নারায়ণগঞ্জে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 11:56 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার রাতে নিহত দেলোয়ার হোসেন (৪০) ফতুল্লার পাগলা এলাকার আকবর আলীর ছেলে।

ফতুল্লা মডেল ওসি মো. আসাদুজ্জামান জানান, রাত সোয়া ১০টার দিকে সদরের ভূঁইগড় হাকিমাবাদ এলাকায় ৪/৫ জন দুর্বৃত্ত দেলোয়ারকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য দেলোয়ারের ওপর হামলা করা হয় বলে ধারণা করা হচ্ছে।