২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ও লেভেল পরীক্ষা হরতাল-অবরোধের আওতামুক্ত

‘ও’ লেভেল পরীক্ষা এবং পরীক্ষার্থীদের যানবাহন চলমান অবরোধ ও হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্মসূচি আহ্বানকারী বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 08:38 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

জোটের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ও লেভেল পরীক্ষা ২০ দল ও ছাত্রদল ঘোষিত অবরোধ ও হরতালের কর্মসূচির আওতায় পড়বে না। ও লেভেল পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতালের আওতামুক্ত রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।”

২০ দলের ডাকে গত ৫ জানুয়ারি থেকে অবরোধ চলছে। এই কর্মসূচির মধ্যে বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ কয়েকটি জেলায় হরতালও ডেকেছে বিএনপি।