২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় আহত মেজিস্ট্রেটের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে বোমা হামলায় আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়ার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 03:13 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী মেজিস্ট্রেট কাদিরের হাতে টাকার চেক হস্তান্তর করেন।

ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাদির বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য বুধবারই তাকে ভারতের হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৯ জানুয়ারি ফেনীতে কর্তব্যরত অবস্থায় ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়ার গাড়িতে বোমা হামলা হয়। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হুসাইন এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মোশাররফ হোসেন চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।