শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আগুন
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আগুনে অন্তত দশটি কাচাঘর পুড়ে গেছে।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. আলী বলেন, “মঙ্গলবার রাত ১১টায় শাহজাহানপুর ইসলামী ব্যাংকের বিপরীতে রেলওয়ে কলোনিতে আগুন লাগে। আগুনে কলোনির ভেতরে থাকা অন্তত দশটি কাচাঘর পুড়ে গেছে।”
দমকল বাহিনীর তিনটি ইউনিট রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
