২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু এভিন্যুতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর বঙ্গবন্ধু এভিন্যুতে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 11:48 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার রাত ৯টা ১০মিনিটে ২১ বঙ্গবন্ধু এভ্যিন্যুর একটি বহুতল ভবনের সপ্তম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত বিষয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।