২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়া খেলায় বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১

জুয়া খেলা বন্ধ করতে গিয়ে রোববার রাতে সংঘর্ষে রংপুরের পীরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

নিহত রাজু মিয়া (৩০) পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে।

পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী কালসারডারা বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রাজুর চাচা জোয়াদ আলী মণ্ডলের অবস্থা আশংকাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীকে উদ্ধৃত করে পীরগঞ্জের ওসি ইসরাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় এক মাস থেকে সাদুল্লাপুর-পীরগঞ্জের সীমান্তবর্তী ভবানীপুর গ্রামে যাত্রা ও আনন্দ মেলায় জুয়ার আসর চলছিল। রোববার রাতে মেলার পাশে কালসারডারা বাজারে কিছু জুয়াড়ি জুয়ার আসর বসায়।

খবর পেয়ে জোয়াদ আলী মণ্ডল ও রাজু মিয়ার নেতৃত্বে মেলা কমিটির লোকজন তাদের ধাওয়া করে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাজু নিহত হন।

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলামও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।