২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিকশার ব্যাটারি চার্জ দিয়ে ৩০ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীতে ৩০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার নগরীর পাহাড়তলী থানার ফিরোজ শাহ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে সাত হাজার টাকা জরিমানা ও আটটি মামলাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সিদ্দিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পিডিবি।

সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে রিকশায় চার্জ করার অভিযোগে ৩০টি সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৮টি মামলা করা হয়। একই অভিযোগে দুই ব্যক্তিকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে আটটি ব্যাটারি, চারটি চার্জার ও অবৈধ বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।