২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

আব্দুর রহিম ওরফে লেদু (৪৫) নামে এই হাজতি সোমবার গভীর রাতে মারা যান বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন।

রহিম রাউজান সদর উপজেলার বাসিন্দা। গত ১৭ ডিসেম্বর রাঙামাটির কাউখালীর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে।

কারা কর্মকর্তা মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন ধরে অসুস্থ থাকায় রহিমকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার রাতে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল।

যক্ষায় আক্রান্ত হয়ে রহিম মারা গেছেন বলে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান ডেপুটি জেলার।