২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার বিকালে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নাসির উদ্দিন জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার নামে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।