২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল বোমায় নিহত: মামলা, আটক ৪

বিএনপি-জামায়াত জোটের অবরোধে বরিশালের উজিরপুরে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালকের সহকারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 09:58 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার সন্ধ্যায় উজিরপুর থানায় মামলাটি দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

এ মামলায় বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০/৩০ জনকেও আসামি করা হয়।

এদিকে, এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এরা হলেন- স্থানীয় বিএনপি নেতা সহিদুল ইসলাম খান, সফিকুল ইসলাম শাহীন, সেলিম রাড়ী ও সেলিম মৃধা।

রোববার সকাল ৭টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাকে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।

এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের সহকারী মো. সোহাগের (১৭)।

আহত ট্রাক চালক রিপন শেখকে (২১) ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিপনের বাড়িও ফরিদপুরের নগরকান্দার শংকরপাশা গ্রামে।